আজ ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বাদ জুম’আ মিরপুর ১০-এ বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে শ্রমিক মজলিস মিরপুর অঞ্চল শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যের মূল্য কমানো, ছিনতাই-চাঁদাবাজি বন্ধ, আইন শৃঙ্খলার অবনতি রোধ করার দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের মিরপুর জোন পরিচালক আবরার মাজহারী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বশির উদ্দিন, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস শাহ আলী থানা সভাপতি মাওলানা মিজানুর রহমান, দারুস সালাম থানা সভাপতি মাওলানা আব্দুল খালেক, রুপনগর থানা সভাপতি হাফেজ মাওলানা অলিউল্লাহ, শ্রমিক নেতা মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস পল্লবী থানা সভাপতি সাইদুল হক মিরাজ, মিরপুর থানা সভাপতি আমানুল্লাহ হামিম, ওয়ার্ড ইউনিভার্সিটি শাখা সভাপতি শাওন হাসনাত, আল নাহিয়ান নাহিদ, টাইলস শ্রমিক ইউনিট সভাপতি মুহাম্মদ সোহাগ, সিএনজি শ্রমিক ইউনিট সভাপতি আলীমুর রহমান প্রমুখ।