খেলাফত মজলিস খুলনা জোনের উদ্যোগে আজ ২১ জুন ২০২৫ শনিবার নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে খুলনার হোটেল ব্লু আর্কেড-এ দিনব্যাপী এক জোনাল তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়।
উক্ত তরবিয়তি মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন।
বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মজিদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, খুলনা জোন পরিচালক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, বাগেরহাট জেলা সভাপতি মুফতি আমিরুল ইসলাম সিদ্দিকী।
উপস্থিত ছিলেন খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আব্দুল্লাহ্, খুলনা মহানগরী সভাপতি এফ এম হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম, নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল্লাহ ও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।