শ্রমিক মজলিস সিলেট জোনের দায়িত্বশীলদের নিয়ে জোনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত

গত ০৪ জুলাই ২০২৫ দিনব্যাপী সিলেট জোনের দায়িত্বশীলদের নিয়ে জোনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম। কেন্দ্রীয় শ্রমিককল্যাণ সম্পাদক আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ডাক্তার এ এ তাওসিফ, সিলেট মহানগরীর সহ-সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা শামসুদ্দিন মুহাম্ম্দ ইলিয়াস।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুর রহীম ও সাধারণ সম্পাদক সহুল আহমদ, সিলেট জেলা সভাপতি কবি মতিউল ইসলাম মতিন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি সাইদ আহমদ ও সাধারণ সম্পাদক আহমদ রশীদ মনু ও অন্যান্য।