রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে করণীয় বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০১৭ঃ খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বন্ধে শুধু বক্তব্য-বিবৃতি দিলে কাজ হবে না। জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল রাখাইনের পরিস্থিতিকে রোহিঙ্গাদেরকে জাতিগতভাবে নির্মুল অভিযান বলে অবহিত করেছে। এ অবস্থায় রোহিঙ্গা মুসলমানদের রক্ষা ও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্যে মিয়ানমারের আরাকানে(রাখাইন) অবিলম্বে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। একইসাথে আর বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা ও মানবিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে করণীয় বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আজ মঙ্গলবার বিকাল ৫টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে করণীয় বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফিজ্জি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আহসান হাবিব লিংকন, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, দেশরক্ষা আন্দোলনের আহ্বায়ক এম সানোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যান পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ নূরুল কবীর ভূইয়া পিন্টু, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুক্তিযোদ্ধা মো: শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা রুহুল আমীন সাদী, মোস্তফা আনোয়ার খান, মোঃ শহিদুন্নবী ডাবলু প্রমুখ।
খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফিজ্জি বলেন, রোহিঙ্গা মুসলমানরা এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। আরাকানে মুসলমানদের উপর গণহত্যাযজ্ঞ চালানো হচ্ছে। তাদের রক্ষা করার জন্যে সারা বিশ্বের মুসলমান ও মানবতাবাদী মানুষকে মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে।
বৈঠকে রোহিঙ্গা মুসলমানদের উপর পরিচালিত গণহত্যা বন্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের উপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে অখ্যাত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দেয়ার জন্যে আইনশৃঙ্ঘলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি জোর দাবী জানান হয়।