যুক্তরাজ্যস্থ লুটন শাখা খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্যস্থ লুটন শাখা খেলাফত মজলিসের উদ্যোগে গতকাল মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শাখা সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উবায়দুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সাউথ শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবর রহমান তালুকদার, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদ।