খেলাফত মজলিস রিয়াদ মহানগরী সেক্রেটারী মাওলানা মাহদীর পিতার ইন্তিকালে শোক

ঢাকা, ১৩ জুলাই ২০১৭ঃ খেলাফত মজলিস রিয়াদ মহানগরী সেক্রেটারী মাওলানা আবদুল আলীম মাহদীর পিতা রমিজ উদ্দিন গতকাল (১২ জুলাই) রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে দেবিদ্বর উপজেলার সূর্য্যপূর গ্রামে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।
শোক প্রকাশ
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী সেক্রেটারী মাওলানা আবদুল আলীম মাহদীর পিতা রমিজ উদ্দিনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।