সিলেট দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি যাকারিয়ার ইন্তিকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

ঢাকা, ১২ মার্চ ২০১৯ঃ সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল(রহ.) (দরগাহ মাদ্রাসা) -এর মুহতামিম শায়খুল হাদিস মাওলানা আবুল কালাম যাকারিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সিলেটের দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম যাকারিয়ার ছিলেন একজন সংগ্রামী আলেমে দ্বীন। দ্বীনি শিক্ষার প্রচার- প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় মরহুম মাওলানা আবুল কালাম যাকারিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।