ঢাকা, ২৪ এপ্রিল ২০২১ : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে আজ ইফতারের আগ মুহূর্তে ডিবি পরিচয়ে আগারগাঁও থেকে আটকের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ড. আহমদ আবদুল কাদের সহ গ্রেফতারকৃত সকলকে নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আহমদ আবদুল কাদেরকে সরকার আজ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিগত কয়েক দিনে লকডাউন দিয়ে আলেম উলামাদের উপর ক্র্যাকডাউন চালানো হচ্ছে। ইতিমধ্যে অসংখ্য আলেম উলামাকে গ্রেফতার করে সরকার নিজেদের অকল্যাণই ডেকে নিয়ে আসছে। পবিত্র রমজান মাসে তাদেরকে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। আলেম-উলামা ও দেশপ্রেমিক জনগণের উপর এভাবে মামলা ও গ্রেফতার নির্যাতন দেশের জন্য কোন শুভ ফল বয়ে আনবে না।