শ্রমিক মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

গত ০২ ডিসেম্বর ২০২২ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল সভা অনুষ্ঠিত। কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ-এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাহাব উদ্দিন আহমেদ খন্দকার।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ ইউনুস আলী, ঢাকা জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন।