আজ খেলাফত মজলিস নোয়াখালী জোন সদস্য তরবিয়তী মজলিসে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, এ বি এম সিরাজুল মামুন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মাওলানা আবু সালমান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জোন পরিচালক হাফেজ আবু সালমান।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও লক্ষ্মীপুর জেলা সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী।