☰

সিলেট জেলা শাখার উদ্যোগে উলামা কনফারেন্স অনুষ্ঠিত

খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে আজ ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সিলেট নগরীর ইউনাইটেড সেন্টারে শাখা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে এক উলামা কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মাওলানা মুফতী আবুল হাসান এমপি।
উক্ত কনফারেন্সে সিলেট জেলার বিশিষ্ট উলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।