খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর পুনর্গঠন সম্পন্ন

গত ০৪ ফেব্রুয়ারি’২৩ বাদ মাগরিব খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখা পুনর্গঠন উপলক্ষে পল্লবীতে এক মজলিশে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা মহানগরী উত্তর শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন মুহতারাম মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। মজলিসে শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২৪ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা আজিজুল হক। অধিবেশনে ৪৭ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ও ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উক্ত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ খন্দকার।

২০২৩-২০২৪ সেশনের জন্য খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের ৪৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি:

সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার, সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মুজিবুর রহমান ফরাজী, মুফতি ওসমান আশরাফি, মুফতি নজরুল ইসলাম মাযহারী, মুফতি নুরুজ্জামান নোমানী, জনাব এম এ সালাম। সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা আবু ইউসুফ, মোহাম্মদ খাইরুল আলম পুলক, মাওলানা আবুল হোসেন। সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুল হক, মাওলানা কামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল খালেক, মোহাম্মদ বশির উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এম ই নোমানী, সহ প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খন্দকার, অর্থ সম্পাদক মোঃ মহসিন রেজা, সহকারী অর্থ সম্পাদক এ কে এম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সমাজকল্যাণ সম্পাদক আবু নজির হাই, আনিসুর রহমান, ওলামাবিষয়ক সম্পাদক মাওলানা আরিফ হাক্কানী, সহ-ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ মনসুর, মুফতি মোহাম্মদ ইব্রাহিম, পেশাজীবী সম্পাদক শিকদার আব্দুর রব, শিল্প বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন, প্রচার সম্পাদক জনাব জিয়াউদ্দিন আকাশ, সহ-প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সংস্কৃতিক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সুহাইল, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু সালেহ, শ্রম বিষয়ক সম্পাদক জনাব সাবের হোসেন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন তফাদার, দাওয়া বিষয়ক সম্পাদক, মাওলানা ইসমাইল খান, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালমান, মহিলা বিষয়ক সম্পাদিকা মাসনুন আক্তার সালাম, নির্বাহী সদস্য মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, মাওলানা মোঃ আতাউল হক।