ময়মনসিংহ জোনের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

গত ০৩ জুন ২০২৩ ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট হলে খেলাফত মজলিস ময়মনসিংহ জোনের উদ্যোগে জেলা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জোন পরিচালক এডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে প্রধান অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন।
আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমদ খন্দকার, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, জোন সহকারি পরিচালক এডভোকেট রফিকুল ইসলাম, জামেয়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি রফিকুল ইসলাম সহ ময়মনসিংহ জোনের অন্তর্ভুক্ত জেলা নেতৃবৃন্দ।