প্রদত্ত এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া একজন তাকওয়াবান আলেম ছিলেন। তিনি দীর্ঘ তিন যুগ ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতাসহ বহুমুখী দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। গত প্রায় দেড় বছর ধরে প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে আসছেন। একই সাথে তিনি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক)এর সহসভাপতি ও খতমে নবুওয়াত আন্দোলনের সভাপতির দায়িত্বে আছেন। তিনি অল্প সময়ে সকল স্তরের নেতৃত্বে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাঁর সকল দ্বীনি খেদমত কবুল করুন। তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতের উঁচু মাকাম দান করুন।