শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারাম মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক জনাব জিল্লুর রহমান, মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, জনাব আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির আজাদ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, ইসলামী ছাত্র মজলিসের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মোঃ নুর মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাষ্টার কেতাব আলী মল্লিক, সহ-বায়তুমাল সম্পাদক আব্দুল হান্নান সরকার, মহানগরী নির্বাহী সদস্য মাওলানা ফরিদ আহমদ হেলালী, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মুহাম্মদ শাহাবুদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন, মোহাম্মদ হোসেন খান প্রমুখ।