সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতী আবুল হাসান বলেছেন, ‘আসন্ন বর্ষার আগে সুরমা-কুশিয়ারার বেড়িবাঁধ মেরামত এবং নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। শেওলা-জকিগঞ্জ রোড, বুরহান উদ্দিন রোডের আশু সংস্কার করে জনসাধারণের চলাচল উপযোগী করা আমার উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার তালিকায় রয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে আমি কথা বলেছি। সবাই আমাকে আন্তরিক সহযোগিতা করছেন।’
তিনি আরো বলেন, ‘রমজান হলো আত্মসংযমের মাস। এ মাসে আমরা যত সংযমী হবো, আল্লাহর পক্ষ থেকে ততো বেশি পুরস্কৃত হবো। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে রমজানের এই শিক্ষাকে কাজে লাগাতে হবে।’
তিনি আজ ০৩ মার্চ ২০২৬ বিকেলে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে উপজেলা শাখা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বিরের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হামিদ জালালের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এএসপি মফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রাসেল, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা জালাল উদ্দীন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের নির্বাহী সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মুশতাক আহমদ, কোষাধ্যক্ষ মুক্তাদির আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর আতাউর রহমান আতাই, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, পৌর সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মুস্তফা আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী এনামুল হক মুন্না, জামায়াতে ইসলামী জকিগঞ্জ পৌর শাখার আমীর আবু রুশদ মোহাম্মদ ইকবাল, উপজেলা সেক্রেটারি সারওয়ার আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম মুনশী, শ্রমিক মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আহমদ আবদুল কুদ্দুস, জকিগঞ্জ পৌর যুব জামাতের সভাপতি মিজানুর রহমান, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম, সাধারণ সম্পাদক আহমদুল্লাহ গুলজার ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মনজুর আহমদ প্রমূখ।