খেলাফত মজলিস বরিশাল পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান (রতন) গতকাল রাত ২টা ৫০ মিনিটে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।