১লা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক মজলিস ঢাকা মহানগরীর সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত

ঢাকা- ১লা মে ২০২৪: শ্রমিক মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে এক শ্রমিক সমাবেশ বিজয়নগর পানির ট্যাংকির সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের সভাপতিত্বে ও খালেদ সানোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম। তিনি বলেন, শ্রমিকের ন্যুনতম মজুরী ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে, কর্মক্ষেত্রে নারীর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে হবে, ফরিদপুরে নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপুরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল। তিনি বলেন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের ন্যায্য দাবী আদায় সম্ভব নয়।
অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা হাজী নূর হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব আমীর আলী হাওলাদার, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আবুল কালাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন, মহানগরী উত্তর সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নুর মোহাম্মদ, উত্তর সভাপতি মাহমুদুল হাসান ত্বহা প্রমুখ