শ্রমিক মজলিসের ‘ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন ২০২৬’ অনুষ্ঠিতশ্রমিক মজলিসের ‘ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন ২০২৬’ অনুষ্ঠিত

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে – মাওলানা আব্দুল বাছিত আজাদ

ঢাকা, ১৫ মে ২০২৬: খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ‘দেশের শ্রমজীবি মানুষ আজও তাদের পূর্ণাঙ্গ অধিকার থেকে বঞ্চিত| অথচ মালিকপক্ষ ও শ্রমিকদের পারস্পরিক সম্পর্ক এবং বুঝাপড়া যে কোন প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে সফল করতে পারে| প্রত্যেক শ্রমিক তার শ্রম অনুযায়ী ন্যায্য ও যৌক্তিক মজুরি পাওয়ার অধিকার রয়েছে| শ্রমিকদের জন্য কাজের একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা মালিকপক্ষ বা নিয়োগ কর্তার অন্যতম দায়িত্ব| শ্রমিকের নিয়মিত বিশ্রাম, সাপ্তাহিক ছুটি ও কর্মঘণ্টার অতিরিক্ত কাজের পারিশ্রমিক ওভারটাইম হিসেবে পরিশোধ করা মালিকপক্ষের দায়িত্ব| অন্যদিকে চুক্তি অনুযায়ী নিষ্ঠার সাথে তার কর্ম সম্পাদন করা শ্রমিকের নৈতিক দায়িত্ব| কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হলে শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা প্রাপ্তি, স্বাস্থ্য ও মাতৃত্বকালীন ছুটি প্রাপ্তির অধিকার রয়েছে|

ইসলামী শ্রমনীতিতে শ্রমিকের উপরোক্ত সকল অধিকারের নিশ্চয়তা রয়েছে| শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধে মালিকপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছে ইসলাম| শ্রমিকের সাধ্যের অতিরিক্ত কাজের বোঝা না দেয়া, মানবিক ও সম্মানজনক আচরণ করা, বিশ্রাম ও ইবাদত করার সুযোগ এবং কাজের সুনির্দিষ্ট চুক্তির বিধান রয়েছে ইসলামে| ইসলামী অনুশাসন মেনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে|

তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে| আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ বা বাধ্যতামূলক শ্রমের কাজ বন্ধ করতে হবে| আসন্ন কুরবানি ঈদের আগেই শ্রমিকদের সকল বেতন-ভাতা আদায় করতে হবে| ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও সম্পূর্ণ নিরাপদ করতে হবে| আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে|’ খেলাফত মজলিসের আমীর আজ শ্রমিক মজলিসের জাতীয় কনভেনশনে উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন|

আজ শুক্রবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম¥দ আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন ২০২৬’ এ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা নোমান মাজহারী, যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবুল হাসান এমপি, সাবেক শ্রম সংস্কার কমিশন প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ|

অন্যান্য শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সহ-সভাপতি মেহেদী হাসান খান ও আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্ব হারুন-অর রশিদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সভাপতি আবদুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক ও সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন মন্টু, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ বহুমূখী পেশাজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া, জাতীয় শ্রমিক শক্তি আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, শ্রম সংস্কার আন্দোলনের সভাপতি সোহেল সিকদার, শ্রমিক মুক্তি কাউন্সিল আহ্বায়ক সোহেল রানা সম্পদ, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ও মিশুক চালক ইউনিয়ন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন দুলাল, শ্রমিক নেত্রী জান্নাতুল ফেরদাউস|

শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ ও সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তরিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জাতীয় কনভেনশনে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ-ডিএসবি সভাপতি ডাক্তার আবদুল্লাহ খান, সহ-সভাপতি প্রফেসর ডাক্তার রিফাত হোসেন মালিক, শ্রমিক মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেন, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব আমীর আলী হাওলাদার, ইসলামী যুব মজলিস সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন, শ্রমিক নেতা মাওলানা আশেক এলাহী প্রমুখ|

শ্রমিক মজলিস কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মাওলানা ইসমাইল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, অর্থ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ ইয়াহিয়া, ডাক্তার মাওলানা আবু বকর সিদ্দিকী, মাওলানা আতাউল হক, মুহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ খায়রুল আলম পুলক|
কনভেনশনে ৭ দফা প্রস্তাব পেশ করা হয় এবং প্রোগ্রাম শেষে এক বর্ণাঢ্য র‌্যালী জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বায়তুল মুকাররামের উত্তর গেটে এসে সমাপ্ত হয়|

বার্তা প্রেরক

মুহাম্মদ তালহা

প্রচার ও প্রকাশনা সম্পাদক

শ্রমিক মজলিস