ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: আজ জাতীয় সাংস্কৃতিক ফোরামের (জাসাফ) উদ্যোগে ’ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদ সাহিত্যকর্ম’ বিষয়ক এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
জাসাফ সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সালের সভাপতিত্বে পুরানা পল্টনস্থ একটি হলরুমে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন বিশিষ্ট গবেষক ও লেখক ডাঃ ফাহমিদ উর রহমান।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন বিশিষ্ট রম্য লেখক ডা. আবদুল্লাহ খান, ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, শিশু কিশোর সংগঠন আবাবীল পরিচালক শেখ গোলাম আকবর, কবি রুহুল আমিন সাদী (সাইমুম সাদী), বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, জাসাফ সহ-সভাপতি ও গবেষক শেখ নজরুল, কবি খালেদ সানোয়ার প্রমুখ।
ফররুখ আহমদের কবিতা ও গান পরিবেশন করেন যথাক্রমে কবি সাইফুল হক, দাবানল সাবেক প্রধান পরিচালক আনিসুর রহমান শিপলু, জাসাফ সহ-সাধারণ সম্পাদক ও দাবানল সাবেক প্রধান পরিচালক কাউসার আহমদ সোহাইল প্রমুখ।
জাসাফ সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য সভায় আরো উপস্থিত ছিলেন নাট্যকার আলী কাউসার, গবেষক ইন্জিনিয়ার হাসান সাকী, অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিন, দাবানল প্রধান পরিচালক শিল্পী সাইফ উল্লাহ সাহল, শিল্পী যোবায়ের হোসেন তাসলিম, ছাত্রনেতা মোঃ শাহজাহান সৈকত।
পরিশেষে ইসলামি রেনেসাঁর কবি ফররুখ আহমদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কবির অনুরাগী অধ্যাপক মোঃ আবদুল জলিল।