খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলামা – সুধী সমাবেশ ৭ ডিসেম্বর শহরের টাউন হলে অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খুরশিদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য শায়েখ সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, অধ্যক্ষ ড. মাওলানা নেছার উদ্দিন, মাওলানা আবু তাহের চরমোটুয়া, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাস্টার সাইফ উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী জোন পরিচালক মাওলানা আবু সালমান, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করিম।
বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, ইসলামী ছাত্র মজলিসের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাহমুদুল হাসান শাকিল সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরাম।
সমাবেশ শেষে একটি র্যালি লক্ষ্মীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।