চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যাকারী ব্যাক্তি ও সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে এবং রসূলুল্লাহ (স:) কে কটাক্ষ কারীর বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী পুঠিয়া উপজেলা খেলাফত মজলিস। শাখা সভাপতি মইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা আব্দুল হামিদ। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা ফেরদৌস, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলন পুঠিয়া উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশে ইসলামী ছাত্র মজলিস রাজশাহী জেলা সভাপতি লাবিব আবরার সনেট, রাজশাহী মহানগর সভাপতি মেহেদী হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি সোহানুর রহমান প্রমুখ।