খেলাফত মজলিস বাউফল উপজেলার উদ্যোগে সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলামা – সুধী সমাবেশ আজ ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি মাওলামা মোহেব্বুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।
প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা মোঃ আবুল কাশেম, জেলা সহ-সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাওলানা আইয়ুব বিন মুসা, ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব আহমদ রুমি। বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল আমীন আজাদী, নূর ই আলম আনসারী-সহ উপজেলা নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।
সমাবেশ শেষে একটি র্যালি পটুয়াখালী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে।