কুমিল্লা জেলা উত্তর শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কেন্দ্রীয় সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস কুমিল্লা জেলা উত্তর শাখার দায়িত্বশীল বৈঠক জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমানের পরিচালনায় আজ অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জোন পরিচালক বোরহান উদ্দিন সিদ্দিকী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামিরুল ইসলাম।