কুমিল্লা উত্তর জেলার সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৪) দুপুরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কস্থ হোটেল মায়ামিতে সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
উত্তর জেলার সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের দুবাই শাখার সভাপতি মাওলানা সুলাইমান খান, রিয়াদ মহানগরী শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম মেহেদী, বিশিষ্ট শিল্পপতি ও মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা আরশাদুল হক, আল ইয়াসিন ওভারসিজের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন আরাফাত।
উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা আবদুল কাদের জামাল, উত্তর জেলার সহ সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক আহাদ মাওলানা সারোয়ার হোসাইন, মাওলানা শাব্বির আহমাদ, মাওলানা ইয়াসীন জাফরী, মাওলানা মতিউর রহমান ফরাজী, মাওলানা সফিউল্লাহ ফরাজী, মাওলানা হাবিবুর রহমান কাফী, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা আবু কালাম, মাওলানা মাহমুদুল হাসান ফারুক, মুফতি জাহিদুল ইসলাম প্রমুখ।