শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের শীতবস্ত্র বিতরণ

১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার, রাত ৮টায় শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শেওড়াপাড়ায় বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের সভাপতিত্বে ও রিক্সা শ্রমিক ইউনিটের সভাপতি কামরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মাদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাইলস ইউনিট সভাপতি মোহাম্মদ সোহাগ, রিক্সা শ্রমিক নেতা আখতার হোসেন, রং মিস্ত্রি ইউনিট সভাটতি মুহাম্মাদ তানজিল প্রমুখ।