সাবেক বিচারপতি আবদুর রউফের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি আবদুর রউফ আজ সকাল ১০ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
প্রদত্ত শোকবাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত ও জান্নাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। খেলাফত মজলিস নেতৃদ্বয় বলেন, বিচারপতি আবদুর রউফ ন্যায় ও নিষ্ঠার সাথে তাঁর সকল দ্বায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। দেশের দুর্দিনে ইসলাম ও ন্যায়ের পক্ষে তিনি সর্বদা অবস্থান গ্রহণ করেছিলেন। তাঁর ইন্তেকালে জাতি একজন মহান ব্যক্তিকে হারালো, যে শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।