খেলাফত মজলিস খুলনা জেলা শাখার মজলিসে শুরা সাধারণ অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা শাখা সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল্লাহ যোবায়ের।
নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল মজিদ, খুলনা জোন পরিচালক ডা. আবদুর রাজ্জাক আসাদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন।