আজ১০ মার্চ, ৯ রমজান সোমবার বিকাল চারটায় খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে (৩য় তলা) অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা আবু সাইয়েদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাস্টার মো: সিরাজুল ইসলাম, রংপুর জোন সহকারী জোন পরিচালক আলহাজ্ব মো সবেবর রহমান, কুড়িগ্রাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া, কুড়িগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট তারিকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদর উপজেলা সভাপতি আব্দুল বাতেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ও খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, ফুরফুরা দরবার শরীফের খলিফা অধ্যক্ষ মাওলানা মোবাশ্বের রাশেদীন, অধ্যক্ষ মাওলানা ফয়জার রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা মাওলানা গোলজার হোসেন তৌহিদী, মো: মঞ্জুরুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম,মো: আসাদুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এরশাদুল হক খান,বায়তুলমাল সম্পাদক মোস্তাফিজার রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক , জেলা প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইমাম হাসান ও সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।