খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের মজলিসে শুরা অধিবেশন আজ ১০মে, শনিবার পৃথকভাবে নগরীর দুইটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় অনুষ্ঠিত অধিবেশনে শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য জেলা সভাপতি নির্বাচিত হন মাওলানা নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা সিদ্দিকুর রহমান।
সকাল ১১টায় অনুষ্ঠিত মহানগরী শুরা অধিবেশনে সভাপতি নির্বাচিত হন অধ্যাপক আব্দুল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতি জুবায়ের আহমদ।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।