যশলং ইউনিয়ন শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্র ঘোষিত কর্মসূচি দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলার যশলং ইউনিয়ন শাখার উদ্যোগে আজ এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এ.বি.এম. মশিউর বিন আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম কাসেমী, বিশিষ্ট মুহাদ্দিস ও জামেয়া আশরাফীয়া মাহমুদীয়া সেরাজাবাদ মাদ্রাসার শিক্ষা সচিব
শায়খুল হাদীস মূফতী মুহাম্মদ ইসমাঈল হোসাইন, মুন্সীগঞ্জ জেলা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা ইসমাঈল বিন ফজল ও মুন্সীগঞ্জ জেলা প্রচার সম্পাদক
মুহাম্মদ আল-আমীন খাঁন।