খেলাফত মজলিস নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর শাখার উলামা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত
আজ ১৬ মে সকাল সাড়ে ৬টায় খেলাফত মজলিস কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌর শাখার যৌথ উদ্যোগে দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে এক উলামা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার উপদেষ্টা পরিষদ সদস্য মুফতি আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মাওলানা আলী আহমদ, প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।
উপজেলা সেক্রেটারি মাওলানা হাফিজ মাইনুদ্দীন এর পরিচালনায উক্ত সমাবেশে আলোচনা পেশ করেন নোয়াখালী জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক তাজুল ইসলাম মাহমুদ।
এতে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কবিরহাট উপজেলার সভাপতি মাওলানা আব্দুর রহমান, বসুরহাট পৌর সভাপতি মাওলানা জাফরুল্লাহ, উপজেলা সহ সভাপতি প্রফেসর জাফর উল্লাহ, পৌর সেক্রেটারি মাওলানা হাফিজ আবু ইউসুফ প্রমুখ।