ডক্টরস সোসাইটি অফ বাংলাদেশ-ডিএসবির উদ্যোগে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

আজ ১৬ মে ২০২৫ শুক্রবার ডক্টরস সোসাইটি অফ বাংলাদেশ (ডিএসবি) এর উদ্যোগে প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
লে: কর্নেল (অব:) ডা: মুহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে ও ডা: শামিম ভূইয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি ডা: আবদুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, দারসে কুরআন পেশ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার রিফাত হোসেন মালিক।
উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ সৌরভ হাসান, ডাক্তার মোহাম্মদ মাইনুল হাসান মুন্না, ডাক্তার মোঃ নাজমুল হক, ডা:জি এম শরিফুল বাশার, ডাক্তার মোহাম্মদ আলী, ডাক্তার আসিফুল হক, ডা: রিয়াজ মাহমুদ, ডা: রাহাতসহ প্রমূখ।