পড়ে গিয়ে আহত হয়েছেন খেলাফত মজলিসের সাবেক আমির এবং বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।
গত রোববার (২৫ মে) পাবনা শহরের বাসায় ফ্লোরে পড়ে গিয়ে আহত হন তিনি। এতে তাঁর হাঁটুর জয়েন্টের হাড় ভেঙে যায়।
৯৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ বর্তমানে পাবনা এ্যাসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন।
তাঁর সুস্থতার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।