ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এ্যডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ হাফিজ মাওলানা মুহাম্মদ সালমান এর পরিচালনায় উক্ত প্রশিক্ষণ সভায় দারসে কুরআন পেশ করেন – খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী। বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন – খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব এ্যডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন।