রমনা জোনের উদ্যোগে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের রমনা জোনের উদ্যোগে আজ ২৩ মে শুক্রবার, সকাল ৯টায় এক দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগরী শাখার সহসাধারণ সম্পাদক মুন্সি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ও রমনা থানা সভাপতি মাওলানা শরিফ উদ্দিনের পরিচলনায় অনুষ্ঠিত দাওয়াতি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব এ বি এম সিরাজুল মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন মহানগরীর সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূইয়া, মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, মহানগরীর সমাজকল্যান সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, সহবায়তুলমাল সম্পাদক দেওয়ান আফসার মাহমুদ শোয়েব, মহানগরী নির্বাহী সদস্য মাওলানা অলি উল্লাহসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ