জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে – ড. আহমদ আবদুল কাদের
ঢাকা, ২৭ জুন ২০২৫: খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার এবং তাদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়া সম্ভব। তাদেরকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সচেতন করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও তাহজীব-তামাদ্দুন রক্ষায় তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করবে। ইসলামী যুব মজলিস তরুণদেরকে এ লক্ষ্যে আরো সুসংগঠিত করবে। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
স্বাধীনতাত্তোর বাংলাদেশে তরুণ ও যুবকদের এই শক্তিকে ইতিবাচক কাজে লাগানোর কার্যকর উদ্যোগ এখনো কোন সরকার গ্রহণ করেনি। বরং এদেরকে ক্ষমতার সিড়ি ও পেশিশক্তির কাজে অপব্যবহার করেছে। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশে এ বিষয়ে সকলকে ভাবতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি ও সরকারি উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা বাড়াতে হবে। তরুণদের এ বিষয়গুলো যারা ভাববে আগামী জাতীয় নির্বাচনে তাদেরকেই নির্বাচিত করা উচিৎ। ড. আহমদ আবদুল কাদের আজ ইসলামী যুব মজলিসের লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা দায়িত্বশীলদের নিয়ে ইসলামী যুব মজলিসের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী “লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ-২০২৫” এ সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন। সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ এর পরিচালনায় আজ সকাল ৯ টা থেকে পল্টনস্থ হোটেল অরনেট অডিটোরিয়ামে দিনব্যাপি উক্ত ওয়ার্কশপে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিস সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক সিরাজুল মামুন, খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ হাফিজ মাওলানা মুহাম্মদ সালমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যক্ষ দেওয়ান তানজিল আলম, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মেহেদী হাসান সাকি, নির্বাহি সদস্য মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, প্রকৌশলী ইমরান আসাদ, মাওলানা আবুবকর আহাদ, হুজ্জাতুল ইসলান মামুন প্রমূখ।