খেলাফত মজলিস মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোঃ এমদাদুল হক সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রদান ক
রেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার রিফাত হোসেন মালিক, পাবনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আরিফুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, ঢাকা মহানগরী উত্তর সহ-সাধারণ সম্পাদক মুজিবুর হক, নির্বাহী সদস্য মাওলানা মোতালেব খান, পল্লবী থানা সহ-সভাপতি জহিরুল ইসলাম সাগর প্রমুখ। চিকিৎসক নেতৃবৃন্দ কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।