৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস
১. ৮ডিসেম্বর ভোরে সংগঠনের জেলা-মহানগরী, উপজেলা-থানাসহ সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন।
২. জেলা-মহানগরী, উপজেলা-থানাসহ প্রতিটি শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ, আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিলের আয়োজন।
৩. ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচি পালন।
৪. পাড়া-মহল্লার রাস্তাঘাটসহ প্রতিটি জনপদে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং এর গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি।
৫. ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ।
উল্লেখ্য, আগামীকাল ৮ ডিসেম্বর খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও দ্বীনদার বুদ্ধিজীবিদের নেতৃত্বে এ সংগঠনের যাত্রা শুরু হয়।