খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকে জাতীয় সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, বোরহান উদ্দিন সিদ্দিকী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, হাফেজ নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার, এডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবে খেলাফত মজলিস
১. খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন
২. বিভেদ নয় ঐক্য চাই – কল্যাণমূলক রাষ্ট্র চাই
৩. জাতীয় সংস্কারের পক্ষ নিন – গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন
৪. প্রবাস থেকে পোস্টাল ভোটিংয়ে অংশ নিন
৫. ইনসাফ, উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিন