পোস্টাল ভোটিং মোবাইল এপ উন্মোচন অনুষ্ঠানে খেলাফত মজলিস নেতৃবৃন্দ

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ভোটিং (প্রবাসীদের ভোটদান) মোবাইল এপ উন্মোচন অনুষ্ঠানে খেলাফত মজলিসের পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। ১৮ নভেম্বর ২০২৫ নির্বাচন কমিশন অডিটরিয়ামে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রা প্রবাসীদের ভোটদানের এপস এর কার্যকারিতা সম্পন্ধে বিস্তারিত আলোচনা করা হয়।

নায়েবে আামির মাওলানা আহমদ আলী কাসেমীর নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেন, মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক।