জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে ২৫৮ সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগীতার জন্য ৮ সদস্যের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়।

নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামানকে আহ্বায়ক ও যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিলকে সদস্য সচিব করে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ হলেন এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, আলহাজ্ব আবু সালেহীন, আমিনুর রহমান ফিরোজ, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু ও অধ্যাপক মাওলানা আজিজুল হক।