পর্তুগাল শাখার উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

খেলাফত মজলিস পর্তুগাল শাখার উদ্যোগে গতকাল ২৯ অক্টোবর, মঙ্গলবার, সন্ধ্যা ৬.৩০টায় পর্তুগালের রাজধানী লিসবনের এক রেষ্টুরেন্টে শাখা সভাপতি মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জাবির আহমদ ও হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক এর যৌথ পরিচালনায় মহানবী সা. এর জীবনাদর্শ ও আজকের প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর ও ইউরোপ আমেরিকা জোনের পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।