পাকিস্তানের প্রখ্যাত পীর শায়েখ জুলফিকার আহমদের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫: পাকিস্তানের প্রখ্যাত পীর ও ইসলামি চিন্তাবিদ মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দী আজ লাহোরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পীর জুলফিকার আহমদ নকশবন্দীর ইন্তেকালে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব প্রদত্ত শোক বাণীতে মহান আল্লাহ দরবারে তাঁর মাগফিরাত কামনা করেন এবং জান্নাতে উচু মাকাম কামনা করেন।
তিনি একজন প্রকৌশল বিদ্যায় উচ্চতর ডিগ্রীধারী হয়েও ইলমে তাসাউফ চর্চায় সমসাময়িককালের আলোকবর্তিকা ছিলেন। তিনি শতাধিক বই লিখেন যা অসংখ্য মানুষকে ইলমী ও আত্মিক খোরাক জুগিয়েছে। বিশ্বজুড়ে তাঁর আত্মিক বন্ধনের অনুসারীরা ছড়িয়ে আছেন যারা সহিহ দ্বীনি দাওয়াত ও তাসাউফ চর্চায় কাজ করছেন। আমরা তাঁর পরিবার ও ভক্তবৃন্দের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁর শূন্যতা পূরণ করে দিন।