৭৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে খেলাফত মজলিস

ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতিকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আজ শেষ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ (হবিগঞ্জ-২), মহাসচিব ড. আহমদ আবদুল কাদের (হবিগঞ্জ-৪), সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন (খুলনা-৪), নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী (ঢাকা-১০ ও কিশোরগঞ্জ-১), নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক (কুষ্টিয়া-৩), নায়েবে আমীর মুফতি আবদুল হামিদ (কুষ্টিয়া-২), সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন (বরগুনা-১), যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী (সিলেট-২), যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন (নারায়ণগঞ্জ-৫), যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল (ফেনী-২), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম (রাজবাড়ী-২), সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন (মানিকগঞ্জ-২), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক একেএম মাহবুব আলম (বরিশাল-৫), কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক (ঢাকা-১৬), ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আলী হাসান উসামা (সিলেট-৪), সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী (কুমিল্লা-৯), কেন্দ্রীয় নির্বাহী সদস্যদের মধ্যে মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার (ঢাকা-১৮), মাওলানা আহমদ বিলাল (মৌলভীবাজার-৩), কর্ণেল অব. ডা. এমদাদুল হক (ঢাকা-১৭) সহ সারাদেশের ৭৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।