ওসমান হাদীর খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে – মাওলানা আব্দুল কাদির সালেহ

যুক্তরাজ্য, ৩১ ডিসেম্বর ২০২৫: খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা ও দেশীয় সংস্কৃতি রক্ষার আন্দোলনে অল্প সময়ে যে বার্তাটুকু ওসমান হাদী দিয়ে গেছেন, তা ভবিষ্যত বাংলাদেশপন্থী ও সুশাসনের রাজনীতির জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, ওসমান হাদীর মূল হ*ত্যাকারীকে এখনো গ্রেফতার করা হয়নি এটা জাতির জন্য হতাশার কারণ। তিনি সরকারের প্রতি উসমান হাদীর খু*নিদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আহবান জানান।

তিনি গত ২৯ ডিসেম্বর, সোমবার খেলাফত মজলিস ইউকে নর্থ শাখা আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বার্মিংহাম আস্টনস্থ ইকবাল ব্যাংকুয়িটিং হল বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় অনুষ্ঠিত নাগরিক শোক সভায় কুরআন তিলাওয়াত করেন তরুণ জুলাই যুদ্ধা নুফায়েজ রাইয়্যান।লিখিত প্রবন্ধ পাঠ করেন সংগঠনের শাখা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, শহীদ হাদী স্মরনে স্বরচিত কবিতা পাঠ করেন সহ-সভাপতি কবি মুফিদুল গনি মাহতাব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব এনামুর রহমান, ব্যারিস্টার আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল, মুফতী হাফিজ মঈনুল ইসলাম রায়হান, এডভোকেট মুহাম্মাদ আল ইসলাম, ক্বারী মাওলানা মুহাম্মদ মুনির, মাওলানা দিলাওয়ার হোসাইন, হাফিজ মাওলানা শাহেদ আহমদ, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, জনাব শফিকুল ইসলাম চঞ্চল, জনাব কলিমউল্লাহ বকুল, জনাব কাজী আলা উদ্দীন, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা ইউসুফ বিন আকিল, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ ।

সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ।