কুমিল্লা মহানগরী ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা মহানগরীর উদ্যোগে সূধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নগরীর ক্যাপসিকাম রেস্তোরাঁয়, ৩ মার্চ’২৬ ( ১৩রমজান) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি মুহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহদীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কুমিল্লা জেলা সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, সাবেক নারায়নগন্জ মহানগর সভাপতি ও খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদির জামাল, খেলাফত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডাক্তার যোবায়ের হোসাইন মিয়াজি, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সহ-সভাপতি মাওলানা আমির হামজা, সাবেক কুমিল্লা জেলা সভাপতি ও খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাশেম, ইসলামী যুব মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা এবিএম এমদাদ উল্লাহ ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরীর বায়তুলমাল সম্পাদক মুজাহিদুল ইসলাম জিহাদ, মাদরাসা কার্যক্রম সম্পাদক নাজমুস সাকিব, অফিস ও প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি হোজায়ফা রায়হান প্রমুখ।