ঢাকা, ৫ মে ২০২৬: ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আজ প্রদত্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০১৩ সালের ৫ মে শাহবাগ চত্ত্বরে জড়ো হওয়া আল্লাহ ও নবী-রাসুল বিদ্বেষী নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীপ্রেমিক তাওহীদি জনতার শান্তিপূর্ণ সমাবেশে দিনভর আওয়ামীলীগ সরকারের দলীয় ক্যাডার বাহিনী ও রাতের অন্ধকারে আইন-শৃঙখলা বাহিনী বিদ্যুৎ বন্ধ করে দিয়ে লাখ লাখ রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে যেভাবে আলেম-উলামা, মাদ্রাসার ছাত্র সহ নিরীহ নাগরিকদের শহীদ ও রক্তাক্ত করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি।
এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) অধীনে চলমান রয়েছে। আমাদের দাবি, তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচার শুরু করতে হবে।ভবিষ্যতে যাতে এধরণের মানবতাবিরোধী জঘন্য অপরাধ করার সাহস কেউ দেখাতে না পারে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় শাপলা চত্ত্বর হত্যাকান্ডে শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান। একই সাথে দেশে ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদ অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার থাকার আহ্বান জানান।