ফারাক্কা বাংলাদেশের জন্য মরণফাঁদ – ড. আহমদ আবদুল কাদের
ভারতে নির্মিত ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। যুগের পর যুগ ভারত অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণ করে পানি প্রত্যাহারের মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বের জন্য বিশাল সঙ্কট তৈরি করেছে। যা একদিকে মহা বিপজ্জনক।
১৬ মে ২০২৬ শনিবার ইসলামী যুব মজলিস আয়োজিত বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের একথা বলেন।
তিনি আরো বলেন, ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে। এটি বাংলাদেশের নদীভিত্তিক অর্থনীতি, পরিবেশ এবং কোটি মানুষের জীবিকাকে সরাসরি হুমকির মুখে ঠেলে দিয়েছে। এর মাধ্যমে ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতিমধ্যেই ফুটে উঠেছে।
সারাদেশের কাউন্সিলরদের নিয়ে ইসলামী যুব মজলিসের বার্ষিক কাউন্সিল ১৬ মে ২০২৬ রাজধানীর পুরানা পল্টনস্থ সীগাল কনফারেন্স হলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো : আব্দুল জলিল, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম।

দারসে কুরআন, শাখাসমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, কেন্দ্রের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, কাউন্সিলরদের উন্মুক্ত মতামত প্রকাশসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মো : রায়হান আলী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, দাবানল শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা কাওসার আহম সুহাইল।
নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় সহ – সভাপিত মো: মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মো: জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, অফিস ও অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ সালমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেওয়ান তানজিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সাকি, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ শাহিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইমরান আসাদ, প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, আবু বকর সিদ্দিক আহাদ, মো: এহসানুল হাদী।