ঢাকা ২৬ জুলাই ২০২৬,
আজ সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস। আজ প্রদত্ত শুভেচ্ছা বাণীতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন বীর বিক্রমের সফলতা কামনা করেন এবং ব্যক্তিগতভাবে তাঁর সুস্থ্যতা কামনা করেন।